8 মাস আগে
জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত, নতুন রাজস্ব নীতির অধ্যাদেশ জারি
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে সরকার হঠাৎ করে একটি নতুন রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে। সোমবার (১২ মে) দিবাগত রাতে একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।