8 মাস আগে
বিল গেটসের সম্পদের সিংহভাগই যাবে আফ্রিকায় — নজিরবিহীন দান কর্মসূচি
আগামী ২০ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে নিজের সম্পদের বেশিরভাগ ব্যয় করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে এক অনুষ্ঠানে গেটস বলেন, 'স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সক্ষমতা বাড়ানো গেলে আফ্রিকার প্রতিটি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।'