9 মাস আগে
মার্চ ফর গাজা নিয়ে আজহারীর নতুন নির্দেশনা
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ নামে এক বৃহৎ কর্মসূচি। কর্মসূচিটি আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ অংশ নেবে।