7 মাস আগে
আল জাজিরার প্রতিবেদন : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ
বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। বাংলাদেশী কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা। এর আগে মঙ্গলবার রাতে আল-জাজিরার অনুসন্ধানী শাখাকে (আই-ইউনিট) দেয়া এক বিবৃতিতে সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ পাওয়ার তথ্য জানিয়েছে এনসিএ।
সাইফুজ্জামান চৌধুরী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। বর্তমানে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
‘ইউকে ক্রাইম অ্যাজেন্সি ফ্রিজেস অ্যাসেটস অব ডিসগ্রেস শেখ হাসিনাস অ্যালাই’ শিরোনামে প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে (মঙ্গলবার) আই-ইউনিটকে দেয়া এক বিবৃতিতে এনএসএ-এর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা নিশ্চিত করে বলছি যে চলমান তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামানের একাধিক সম্পদ জব্দের নির্দেশ পেয়েছে এনএসএ। সম্পদ জব্দের অর্থ হচ্ছে চৌধুরী এখন আর এগুলো বিক্রি করতে পারবেন না।