7 মাস আগে
২৪০০ শ্রমিক পরিবারে গোশত বিতরণ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর
চব্বিশ শত শ্রমিক পরিবারে গোশত বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী শাখা। প্রতি বছরের মতো এ বছরও চট্টগ্রাম নগরে অবস্থানরত গরিব-অসহায় শ্রমিক পরিবারে কোরবানির গোশত উপহার পাঠানোর ব্যাপক কার্যক্রম হাতে নেয় ফেডারেশন। তারই অংশ হিসেবে তিন দিনব্যাপী গোশত বিতরণ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।