7 মাস আগে
ঈদ ফিরতি যাত্রায় সতর্কতা ট্রেনে মাস্ক পরা বাধ্যতামূলক করলো রেলপথ মন্ত্রণালয়
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা ট্রেন যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়। সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণের হার আবারো ঊর্ধ্বমুখী হওয়ায় ফিরতি যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে এই পদক্ষেপ নেয়া হয়েছে, যেখানে বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।