8 মাস আগে
দীর্ঘ এক যুগ পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা শনিবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১ জুন) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সারা দেশের ১৩৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। প্রায় এক দশক পর সরাসরি পদ্ধতিতে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে মানবিক শাখায় ২ লাখ ৭৪ হাজার ৭১৮ জন, বাণিজ্য শাখায় ১ লাখ ১৭ হাজার ০৩৬ জন এবং বিজ্ঞান শাখায় ১ লাখ ৬৮ হাজার ৮৪১ জন।