9 মাস আগে
প্রাথমিক শিক্ষকদের জন্য আসছে বহুল প্রত্যাশিত সুখবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিকের সহকারী শিক্ষকরা ১২তম এবং প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে উন্নীত হবেন। এতে বহুদিনের দাবি পূরণ হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষকদের।