9 মাস আগে
অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে : ডা. ইরান
জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদদের রক্তের সাথে যারাই বেঈমানী করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই অভ্যুত্থানের অর্জনকে ব্যার্থ করতে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা বন্ধে রাজনৈতিক দলগুলো উদাসীন। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচারের কথা বললেও বাস্তবে তারা ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। এখনো আহত নিহতদের চুড়ান্ত তালিকা ও ক্ষতিপুরন করতে পারেনি সরকার।