8 মাস আগে
বিপর্যয়ের মুখে ভারত, হঠকারী যুদ্ধে জড়িয়ে পড়ার ফল
অপারেশন ‘সিঁদুর’ দিয়ে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়ে ভারত হয়তো তাৎক্ষণিক কিছু অর্জনের স্বপ্ন দেখেছিল, তবে বাস্তবে তা পরিণত হয় এক গভীর সামরিক বিপর্যয়ে। পাকিস্তান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হারিয়ে দেয় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, যার মধ্যে একটি ছিল রাফায়েল। এরপর শুরু হয় পাকিস্তানের পাল্টা সামরিক অভিযান—‘অপারেশন বুনিয়ানুম মারসুস’। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তান ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবকাঠামোতে ব্যাপক আক্রমণ চালায়।