7 মাস আগে
গুমের শিকার ব্যক্তিদের রোমহর্ষক নির্যাতনের বর্ণনা
শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ভিন্নমতাবলম্বী ব্যক্তিদের নিখোঁজ করা বা গুমের ঘটনা ছিল একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া। গঠিত গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে এই গুম প্রক্রিয়াকে ‘তিন স্তরের পিরামিড’ আকারে বর্ণনা করা হয়েছে, যার মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনীগুলো ধাপে ধাপে অপহরণ, গোপন আটক ও নির্যাতনের কাজ সম্পন্ন করত।