২৮ জুন, শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
ঘোষিত কর্মসূচিতে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণ, শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়, খাবার বিতরণ, আলোচনা সভা, জাতীয় সমাবেশ, সেমিনার, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, মহিলা ও ছাত্র সংগঠনের উদ্যোগে আলাদা অনুষ্ঠান এবং জাতীয় পর্যায়ে সেমিনার ও গণমিছিল অন্তর্ভুক্ত রয়েছে।
বক্তারা বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য হলো শহীদদের আত্মত্যাগ স্মরণ, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জাতিকে উদ্বুদ্ধ করা এবং ইসলামী আদর্শে রাষ্ট্র গঠনে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে কেন্দ্রে রেখে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জোরদার করা।
* ১ জুলাই
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান
* ২-৪ জুলাই
দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ
* ৮-১৫ জুলাই
জামায়াত নেতৃবৃন্দের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান
* ১৬ জুলাই
শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান (রংপুরে)
* ১৯ জুলাই
ক) জামায়াত ঘোষিত ৭-দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ
খ) শহীদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমীরে জামায়াতের অংশগ্রহণ
* ২০-২৪ জুলাই
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম
* ২৫-২৮ জুলাই
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের উপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
* ২৯-৩০ জুলাই
মহিলা ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা
* ১ আগস্ট
জাতীয় সেমিনার (শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন)
* ১-৩ আগস্ট
ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন
* ৫ আগস্ট
দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ
* ৬-৮ আগস্ট
সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ