7 মাস আগে

সরকার বদল হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি ঘটেনি। সোমবার (৩০ জুন) মধ্যরাতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ডেইরি গেটে পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। সেখানে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী তরুণদের সঙ্গে স্লোগানে কণ্ঠও মেলান তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের এক দফা কেবলমাত্র কোনো দলের ক্ষমতার বদল ছিল না, বরং তা ছিল একটি সামগ্রিক পরিবর্তনের সংগ্রাম। কিন্তু সেই চাওয়ার কিছুই আজও বাস্তবায়ন হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। যদি আওয়ামী লীগের পতনই আমাদের একমাত্র লক্ষ্য হতো, তাহলে আজ হতাশ হওয়ার কিছু থাকতো না। কিন্তু আমরা এর চেয়ে অনেক বড় কিছু চেয়েছিলাম- ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সমাপ্তি।

7 মাস আগে

ইসিতে নতুন দল নিবন্ধনের ৬৮ আবেদন, সময় শেষ রোববার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৬৮টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ৬৫টি দলের আবেদন প্রাথমিকভাবে যাচাই-বাছাই করেছে। যাতে ১৪টি দলের আবেদন বাতিল করা হয়েছে। বাকি দলগুলোর আবেদনের যাচাই এখনো চলমান। ইসি’র নির্ধারিত সময় অনুযায়ী, নিবন্ধনের আবেদন জমা দেয়ার শেষদিন রোববার। এর আগে গত ১০ই মার্চ এক গণবিজ্ঞপ্তিতে নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে ইসি। প্রথম দফায় ২০শে এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। ওই সময়সীমার মধ্যে ৬৫টি দল আবেদন করে। এরপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ৪৬টি দল সময় বাড়ানোর আবেদন জানালে কমিশন সময়সীমা ২২শে জুন পর্যন্ত বাড়ায়। বাড়ানো সময়ের মধ্যে এখন পর্যন্ত নতুন আরও ৩টি দল আবেদন করেছে। বাকি পাঁচদিনে এনসিপিসহ আরও কিছু নতুন রাজনৈতিক দল আবেদন করার কথা রয়েছে।

7 মাস আগে

পটুয়াখালীর গলাচিপায় ১৪৪ ধারা জারি 

পটুয়াখালীর গলাচিপায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিএনপি-গণঅধিকার পরিষদ যুগপৎ কর্মসূচি ঘোষণা করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে গলাচিপা পৌরসভা ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। বেলা ১২টার দিকে গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাঁর লিখিত আদেশে বলেন, গলাচিপা উপজেলার চর বিশ্বাস ও বকুলবাড়িয়া এলাকায় সংঘটিত সংঘর্ষ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং উভয়পক্ষের যুগপৎ কর্মসূচি ঘোষণায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এ প্রেক্ষিতে জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভাসহ এর আশপাশ এলাকায় শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে রোববার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। এ সময় উল্লেখিত এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার চরবিশ্বাস বাজারে গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ভাঙচুর করা হয় বিএনপির কার্যালয়। এ সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ছোট ভাই আমিনুল ইসলাম নুরসহ উভয়পক্ষের ২০জন নেতাকর্মী আহত হন। এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতৃবৃন্দ একে অপরকে দায়ী করেছেন।

7 মাস আগে

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক চলছে

যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হয়েছেন। লন্ডনের স্থানীয় সময় (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে বের হন তারেক রহমান। দুপুর ২টায় তিনি হোটেলে প্রবেশ করেন। সেখানে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসেন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের বরাত দিয়ে এ তথ্য জানান মিডিয়া সেলের সদস্য শায়েরুল কবির খান।

7 মাস আগে

"বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলার অর্থ সম্পাদক মাহমুদ'র ওপর সন্ত্রাসী হামালা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলার অর্থ সম্পাদক মাহমুদ'র উপর সন্ত্রাসী হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা অর্থ সম্পাদক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাহফুজুর রহমান আকন্দ'র সহ স্থানীয় আতিক হাসান, জাহাঙ্গীর শেখ, জুবায়ের, মাসুদ, আল মামুন, শাহিন শেখ, জিয়া সহ কয়েকজনের উপর গত ০৮ জুন রবিবার রাতে রামপালের গিলাতলা বাজার থেকে বাঁশতলী (বাড়ি ফেরার) পথে বিএনপি ও সাবেক আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

7 মাস আগে

প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অনির্দিষ্টকালের জন্য প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ আট স্থাপনার সামনে সব ধরনের মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান বিচারপতির বাসভবন ছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান গেট, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

7 মাস আগে

তারেক রহমান চাইলেই দেশে আসতে পারেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাঁধা নেই, তারেক রহমান বাংলাদেশের নাগরিক, তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন।’ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন নিয়ে তিনি বলেন, ‘ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে, তারা প্রোপার চ্যানেলে (সঠিকভাবে) আসছে না, অমানবিকভাবে তাদের ঠেলে দেয়া হচ্ছে।’ ‘বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে’ বলে দাবি করে শিগগিরই পুশইন বন্ধ হবে বলে তিনি আশা করছেন। এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা: নাজমুল করিম খান, গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক প্রমুখ। এর আগে মঙ্গলবার (১০ জুন) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরে আসবেন। তিনি অবশ্যই ফিরে আসবেন।’

7 মাস আগে

আল জাজিরার প্রতিবেদন : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। বাংলাদেশী কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা। এর আগে মঙ্গলবার রাতে আল-জাজিরার অনুসন্ধানী শাখাকে (আই-ইউনিট) দেয়া এক বিবৃতিতে সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ পাওয়ার তথ্য জানিয়েছে এনসিএ। সাইফুজ্জামান চৌধুরী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। বর্তমানে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ‘ইউকে ক্রাইম অ্যাজেন্সি ফ্রিজেস অ্যাসেটস অব ডিসগ্রেস শেখ হাসিনাস অ্যালাই’ শিরোনামে প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে (মঙ্গলবার) আই-ইউনিটকে দেয়া এক বিবৃতিতে এনএসএ-এর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা নিশ্চিত করে বলছি যে চলমান তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামানের একাধিক সম্পদ জব্দের নির্দেশ পেয়েছে এনএসএ। সম্পদ জব্দের অর্থ হচ্ছে চৌধুরী এখন আর এগুলো বিক্রি করতে পারবেন না।

7 মাস আগে

বিশ্বব্যাংকের প্রতিবেদন : রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৩.৩ শতাংশ

বিশ্বব্যাংক জানিয়েছে, গত দুই দশকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির সূচকে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাবে বাংলাদেশ। এখানে বিনিয়োগও এখন এক দশকের মধ্যে সর্বনিম্ন। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস হচ্ছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে। তবে আগামী দুই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে ৪ দশমিক ৯ শতাংশ ও ২০২৬-২৭ অর্থবছরে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হবে। মঙ্গলবার (১০ জুন) বিশ্বব্যাংকের প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ বা ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা ও কাঁচামাল তথা মূলধনি পণ্যের আমদানি খরচ বেড়ে যাওয়াকে এদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে বেসরকারি বিনিয়োগে বাধা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে এর আগে সর্বশেষ ২০১৯–২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৩ শতাংশের নিচে নেমেছিল। তখন জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছিল ৩ দশমিক ৪ শতাংশ। এর মূল কারণ ছিল কোভিড–১৯ মহামারির প্রকোপ। সেই অস্বাভাবিক অর্থবছরটি বাদ দিলে কম প্রবৃদ্ধি হয়েছিল ২০০১–০২ অর্থবছর, ৩ দশমিক ৮ শতাংশ। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, মূলধনি পণ্যের আমদানি হ্রাস পাওয়ায় বাংলাদেশের শিল্পোৎপাদনে ধীরগতি দেখা দিয়েছে। মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। কয়েক দফা সুদের হার বাড়ানো হলেও মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার নিচে নেমে আসেনি। বহুজাতিক সংস্থাটির মতে, বিশ্বজুড়ে নীতিগত অনিশ্চয়তা বাড়লেও বাংলাদেশে বিনিয়োগের প্রবাহ আবারও জোরালো হতে পারে। তবে এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা ও ব্যবসাবান্ধব সংস্কার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নকে অন্যতম শর্ত হিসেবে দেখছে বিশ্বব্যাংক।

7 মাস আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ২৮৮, বরিশালেই ২৬১ জন

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন আক্রান্ত বরিশাল বিভাগে। এ সময়ের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আজ বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন রয়েছেন।

7 মাস আগে

বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না : রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। বাংলাদেশের মানুষ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা রাজা হব না, বাংলাদেশের মানুষকে আমরা প্রজা বানাবো না, আমরা হব দেশের মানুষের সেবক। বাংলাদেশের মানুষের খেদমত করাই হবে আমাদের উদ্দেশ্য।’ মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতের এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

7 মাস আগে

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর যাত্রাবাড়ি থানায় ও গোপালগঞ্জে তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, শাহাবুদ্দিন আজমকে আটকের সময় তার সাথে স্ত্রীও ছিলেন। তবে স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে গত ৫ জুন একই সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে গ্রেফতার করে পুলিশ।

7 মাস আগে

করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা জারি

ভারতসহ পাশের কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, অমিক্রণের নতুন সাব ভেরিয়েন্ট এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ ও এনবি ১.৮.১-এর সংক্রমণ বিভিন্ন দেশে বাড়ছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি জোরদার করতে হবে।

7 মাস আগে

প্রবাসী আয়ে সেরা সৌদি, পরের স্থানে আমিরাত-যুক্তরাজ্য

গত এপ্রিলের মতো বিদায়ী মে মাসেও বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোয় শীর্ষে ওঠে এসেছে সৌদি আরব। যদিও এর আগের তিন মাসে (জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ) প্রবাসী আয় পাঠানোয় শীর্ষ অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। বিদায়ী মে মাসে সৌদি আরবের পরে দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত। এরপরেই রয়েছে যুক্তরাজ্য (ইউকে)। প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পবিত্র ঈদুল আজহার কারণে দেশে প্রবাসী আয় এসেছিল ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। মাসের হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো গেল মাসে। যেখানে গত এপ্রিলে দেশে প্রবাসী আয় এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার। পবিত্র রমজান বা গত মার্চ মাসে প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছিল। মার্চে দেশে প্রবাসী আয় এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চে। বিদায়ী মে মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এরপর শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে— সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য (ইউকে), মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

7 মাস আগে

আজ চার দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে আজ সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তাকে মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হবে। এছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। গত বুধবার (৪ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সেখানে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যে টাকা পাচার করা হয়েছে, সেগুলো উদ্ধারের বিষয়েও আলোচনা হবে।

7 মাস আগে

পশুর হাটে বেড়েছে ক্রেতা, চাহিদার শীর্ষে ছোট ও মাঝারি গরু

কদিন বাদেই কোরবানির ঈদ। গত কয়েকদিন ধরে রাজধানীর পশুর হাটগুলো ক্রেতাশূন্য থাকলেও গতকাল থেকে তা বেড়েছে। ক্রেতারা আসছেন, হাঁটছেন করছেন দরদাম। কেউ কিনছেন। কেউ ঘুরছেন। গরুর দামে খুশি অনেক ক্রেতাই। আবার কেউ কেউ বলছেন বাজেটের নাগালে নেই। সরজমিন গতকাল রাজধানীর নতুন বাজার একশ’ফিট হাট ও গাবতলী হাট ঘুরে এসব চিত্রের দেখা মেলে। সরকারি ও বেসরকারি ছুটি শুরু হওয়ায় দুপুর থেকেই হাটগুলোতে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। ব্যবসায়ীরা বলছেন, গত দুই দিনের তুলনায় বুধবার দিনে পশু বিক্রি বেড়েছে। বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা তুঙ্গে। যদিও দাম এখনও কিছুটা বেশি, তবে শেষ মুহূর্তে ক্রেতারা দরদাম করেই গরু নিচ্ছেন। রাজধানীর পশুর হাটগুলোতে এবার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর ও ময়মনসিংহ অঞ্চল থেকে বিপুল পরিমাণ গরু এসেছে। একশ’ ফিট হাটে সুফিয়ান নামের এক স্বেচ্ছাসেবক জানান, গত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচশ’র বেশি গরু হাটে প্রবেশ করেছে। তবে পশুর আমদানি বেড়েছে বলেই দাম যে কমেছে, এমন নয়। খামারিরা বলছেন, খরচ এত বেড়েছে যে, গরুর দাম কমানো সম্ভব হচ্ছে না। নাটোর থেকে আসা গরু ব্যাপারী মো. শাকিল বলেন, প্রতি বছর আমি এই হাটে গরু নিয়ে আসি। এবার ১৩টা গরু এনেছি। তার মধ্যে সাতটাই বিক্রি হয়ে গেছে। দরদাম নিয়ে তিনি বলেন, দাম গতবারের চাইতে বেশি হচ্ছে না। এবার গরু বেশি আসছে। মানুষও দেখতেছে। আমার যে সাতটা বিক্রি হইছে তার মধ্যে চারটাই মাঝারি সাইজ। এই গরুই বেশি চায় মানুষ। পাবনার গরু ব্যাপারী মো. শাহ আলম। এবার হাটে তিনি গরু এনেছেন ১৮টি। তার মধ্যে ছয়টি বিক্রি হয়েছে। যা গতকাল দুপুরের পর থেকে বিক্রি হয়। তিনি বলেন, এই চারদিন কোনো

8 মাস আগে

যেসব ব্যাংকে আজ থেকে পাওয়া যাবে নতুন টাকা

তুন টাকার চাহিদা ঈদ এলেই বাড়ে । সে হিসেবে আসন্ন কুরবানির ঈদ সামনে রেখেও নতুন টাকা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। যা সোমবার থেকে মিলবে বাংলাদেশে ব্যাংকের শাখা অফিসের বাইরেও ১০টি ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকার ব্যাংক নোট পাওয়া যাবে আজ (সোমবার) থেকে। যা ১১টি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে যেসব ব্যাংকে নতুন টাকা মিলবে সেই ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, উত্তরা, ডাচ্-বাংলা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ও ব্র্যাক ব্যাংক। এসব ব্যাংকের লোকাল অফিসকে নতুন টাকা দেওয়া হয়েছে। যা সোমবার থেকে বিতরণ শুরু করবে ব্যাংকগুলো। তবে কোন ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে, তা নিজেরাই ঠিক করবে ব্যাংকগুলো।

8 মাস আগে

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ সোমবার জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। তথ্য বিবরণীতে জানানো হয়েছে যে পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে পূর্বনির্ধারিত বিকেল ৪টার পরিবর্তে বিকেল ৩টায় সম্প্রচারিত হবে। এছাড়াও, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছে। সূত্র অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতি ও প্রকৃত আয় কমার উদ্বেগ থাকা সত্ত্বেও মূল করনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। ব্যক্তিগত করদাতাদের জন্য বার্ষিক আয়করমুক্ত থাকার সীমা গত বছরের মতো তিন লাখ ৫০ হাজার টাকা থাকার সম্ভাবনা রয়েছে। মূল্যস্ফীতির কারণে এ সীমা বাড়ানোর দাবি থাকলেও তা বিবেচনা করা হয়নি। তবে, ব্যবসায় কর কিছুটা বাড়বে। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়; এমন কোম্পানিগুলোর করহার ২.৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ২৭.৫ শতাংশ করা হতে পারে। বার্ষিক ৩০ লাখ টাকার বেশি লেনদেন থাকা কোম্পানিগুলোর ন্যূনতম ট্যাক্স (কর) ০.৬ শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করা হতে পারে।

8 মাস আগে

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক আজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার (২ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হবে। রোববার (১ জুন) সিইসির একান্ত সচিব মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ফোন করে সোমবার দুপুর ১২টায় সাক্ষাতের সময় চেয়েছেন। সিইসি তাদের সময় দিয়েছেন, এবং চার থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিতে পারে। গত ১২ মার্চ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হয়। ১৪ মে শুনানি শেষ হয়, এবং ১ জুন রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়। এর আগে, জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করেছিল।

8 মাস আগে

বিশ্বসেরা সায়েন্স টিমের স্বীকৃতি পেল ইউআইইউ রোভার টিম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “ইউআইইউ মার্স রোভার টিম” মার্স সোসাইটি দ্বারা আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ প্রতিযোগিতায় এশিয়ায় টানা চতুর্থবারের মতো ১ম স্থান অর্জন এবং বিশ্বব্যাপী ৬ষ্ঠ স্থান অর্জন করেছে। প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ২৮-৩১ মে ২০২৫ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে অবস্থিত বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয়। “ইউআইইউ মার্স রোভার টিম” ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগীতায় এশিয়ায় ১ম হয়েছিলো।

8 মাস আগে

প্রত্যেক মানুষকে দ্বীনের ছায়াতলে আনা আমাদের আকাঙ্ক্ষা — আমীরে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, ইখলাসের সাথে দ্বীনের কাজ করতে হবে, অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদীনার আদলে নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমান নিরাপত্তা পাবে। শিক্ষিত মা হলে জাতি শিক্ষিত হবে। তবে সেই শিক্ষা হতে হবে রাব্বুল আলামিনের নামে। তিনি বলেন, চোখের পানি ফেলে সিজদায় পড়ে আল্লাহর সাহায্য চাইতে হবে। আমরা আল্লাহরই সাহায্য চাই। আমাদের আকাক্সক্ষা হবে প্রত্যেক মানুষকে দ্বীনের ছায়াতলে নিয়ে আসা।

8 মাস আগে

বাজেটে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলার ব্যবস্থা থাকতে হবে - খেলাফত মজলিস

খেলাফত মজলিস আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার, অপচয় ও অব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে রেখে গেছে। বিশাল ঋণের বোঝার মধ্যে দেশকে ডুবিয়ে তারা পালিয়ে গেছে। বাজেটে এ বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলার ব্যবস্থা থাকতে হবে। ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকাীলন সরকার ভেঙ্গে পড়া অর্থনীতিকে সামাল দেয়ার চেষ্টা করে যাচ্ছে। বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। এ জন্য দেশী বিদেশী বিনিয়োগ, দুর্নীতির সকল পথ বন্ধ করে সুষ্ঠু ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি ও রেমিটেন্স বৃদ্ধিতে জোর দিতে হবে। আগামী ২ জুন বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হবে। এই বাজেট নিয়ে মানুষের আগ্রহ ব্যাপক।

8 মাস আগে

জনাব তারেক রহমান, আপনার চারদিকে শত্রু!

জনাব তারেক রহমান ,আপনার চারিদিকে শত্রু। দলের বড় বড় নেতারা শত্রু। বিভিন্ন বাহিনীতে শত্রু। প্রশাসনে বেশিরভাগ আপার মুরিদ। বর্তমান সরকারের সঙ্গে আপনার বড় নেতাদের অপ্রয়োজনীয় মতের অমিল, অসহযোগীতা, অপ্রয়োজনীয় হুমকি। আপনার দলে সবাই পদ আর ক্ষমতার পাগল, সবাই নিজেকে তারেক জিয়ার চেয়ে বড় মনে করে। সবাই আপনার সাথে বিশাল ভালবাসার অভিনয় করে একটা পদের জন্য, মন থেকে না। বিপদে পড়লে আপনার আগে ওরা সবাই নাই হয়ে যাবে। প্রতিটা মিটিংয়ে সভায়, সম্মেলনে, ইন্টারভিউতে আপনি লক্ষ করবেন, আপনার দলের বড় নেতাদের যেন আপনার নাম, আপনার বাবা মায়ের নাম নিতে কষ্ট হয়

8 মাস আগে

উত্তরার ১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম গ্রেফতার

ঢাকা (উত্তর), ০৮ মে ২০২৫ : ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক এমপি, অর্ধশত ছাত্র-জনতা হত্যার মাস্টারমাইন্ড, অস্ত্রদাতা হিসেবে অভিযুক্ত হাবিব হাসান এর ভাই নাদিম মাহমুদকে আজ বৃহস্পতিবার গভীর রাতে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নাদিমের বিরুদ্ধে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে গুলি চালিয়ে হত্যা করার একাধিক হত্যা মামলা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। এ ব্যাপারে তিনি বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে নাদিম মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনের নেতৃত্বে গ্রেফতার অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারের পর রাত দেড়টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃত নাদিম এর কাছ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা চালানো তার ভাই হাবিব হাসান, সোহেল, সাথিলসহ গণহত্যার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ আসামিদের ব্যাপারে ব্যাপক তথ্য পাওয়া যাবে। রিমান্ড চেয়ে আজকে তাকে বিজ্ঞ আদালত প্রেরণ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

8 মাস আগে

আল্লাহ জামায়াত নেতা এটিএম আজহারকে বাঁচিয়ে রেখেছেন: শিশির মনির

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ছিল সাজানো ও পূর্ব পরিকল্পিত। বিচারের নামে অবিচার করে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার লেখা ব্রোকেন ড্রিম বইয়ে এই সত্যটা উঠেছে। এটিএম আজহার প্রসঙ্গে শিশির মনির শুনানিতে বলেন, আরও সময় পেলে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসি কার্যকর করতেন। মহান আল্লাহ তায়ালা তাকে বাঁচিয়ে রেখেছেন। সময় তাকে বাঁচিয়ে রেখেছেন। অন্যায়ভাবে এটিএম আজহারে ফাঁসি কার্যকর করলে আমরা আদালতের সামনে আসতে পারতাম না। আপনাদের সামনে সুবিচার করার সুযোগ এসেছে। জামায়াতের শীর্ষ নেতাদের বিচারকে ঘিরে কীভাবে সাবেক সেনা কর্মকর্তা আমান আযমী, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে কীভাবে গুম করে আয়নাঘরে রাখা হয়েছিল তা তুলে ধরেন। আইনজীবী শিশির মনিরের আবেগঘন শুনানি চলাকালীন এজলাস কক্ষে পিনপতন নীরবতা বিরাজ করছিল।

8 মাস আগে

প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব : শাহবাজ শরিফ

ভারতের হামলা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে তিনি বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে- আমরা এই নিহতদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব।’ ভারত গত রাতে পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ‘ভুল করেছে’উল্লেখ করে তিনি বলেন, ‘এর মূল্য দিতে হবে তাদের’। তিনি বলেন ,‘ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু ভারত ভুলে গেছে যে এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে,। ভারতীয় বিমান ভূপাতিত করার দাবির প্রতি ইঙ্গিত করে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের বিমান বাহিনী প্রতিরক্ষা গড়ে তোলে এবং ‘আমাদের পক্ষ থেকে তাদের জবাব দেয়া হয়েছে’।

9 মাস আগে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের ১০ সদস্যের প্রতিনিধি, নেতৃত্বে ডা. তাহের

জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে আজ সকাল সাড়ে ১০টায় আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির জন্য চলতি বছরের ২০ মার্চ থেকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে।

9 মাস আগে

ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকা দেশ ও জাতি মনে রাখবে: আলী রিয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, “আপনাদের কর্মীরা, নেতৃবৃন্দ নিপীড়নের শিকার হয়েছেন, অত্যাচার সহ্য করেছেন। এরপরও আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন, সংগ্রামে অংশ নিয়েছেন—সেজন্য আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা।” বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের অবদান নিঃসন্দেহে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথচলায় আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।” আলী রীয়াজ স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জামায়াত নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিলেন, কেউ কেউ প্রাণও দিয়েছেন, অনেকে কারাগারে থেকেও আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেয়া হয়েছে তা কেবল সরকারের একক সিদ্ধান্ত নয়, বরং তা জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। রাজনৈতিক দল, ছাত্র সমাজ, সাধারণ মানুষ—সবার পক্ষ থেকেই এ প্রক্রিয়ার তাগিদ এসেছে। আপনারা আন্তরিকভাবে তাতে অংশ নিয়েছেন, এজন্য আবারও ধন্যবাদ জানাই।”

9 মাস আগে

এবার নতুন কৌশলে মাঠে নামছে আ.লীগ

নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে দলটি। এবার ফিলিস্তিন ইস্যুতে ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’-এর ব্যানারে ‘ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিন’ স্লোগানে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ইসলামী ফ্রন্ট নামের একটি দলের প্যাডে আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে তা স্থগিত করা হয়। তাই ভিন্ন ব্যানারে শনিবার দুপুরে রাজধানীর সায়েদাবাদে গোলাপবাগ মাঠে সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ সম্পর্কিত সব প্রস্তুতি ইতোমধ্যে শেষে হয়েছে। সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অনেকেই ঢাকায় এসেছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা ওলামা লীগপন্থি আলেমদের মাধ্যমে বিভিন্ন মাজার ও দরবারের নাম ব্যবহার করার চেষ্টা করছেন। এক্ষেত্রে সহযোগিতা করছেন ইসলামী ফ্রন্টের নেতারা। গত দেড় দশকে হাসিনার হাত শক্তিশালী রাখতে সক্রিয় ছিল দলটি। ৫ আগস্টের পর আওয়ামী লীগের পুনর্বাসনে ‘নিবন্ধিত’ সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের দাবি তুলেছে ইসলামী এই দলটি। তবে সমাবেশে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ফ্রন্ট। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘আমরা বিষয়টি সিরিয়াসলি নিয়েছি। আমাদের রেগুলার একটিভিটিসের পাশাপাশি বিশেষ নজরও থাকবে। যে কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে শক্ত হাতে দমন করা হবে।’

9 মাস আগে

রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শনিবার (২৬ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে আলোচনার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি রয়েছে। ট্রাম্প বলেছেন, আলোচনার জন্য আজ বেশ ‘ভালো একটি দিন’ ছিল। অন্যদিকে ক্রেমলিনের পক্ষ থেকে আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ওই আলোচনায় ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। মার্কিন প্রেসিডেন্ট এর আগে সামাজিক মাধ্যমে বলেন, চুক্তির প্রধান বিষয়গুলোর অধিকাংশ নিয়েই উভয়পক্ষ একমত হয়েছে। এ সময় তিনি রাশিয়া ও ইউক্রেনকে ‘খুবই উচ্চ পর্যায়ে’ বৈঠক করার এবং ’চুক্তিটি স্বাক্ষর’ করার তাগিদ দেন। এদিকে শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, নিঃশর্তভাবে যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করা দরকার। এর আগের দিন জেলেনস্কি বিবিসিকে বলেছিলেন, ‘পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি’ হলে কিয়েভ ও মস্কোর মধ্যে ভূখণ্ডের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে।

9 মাস আগে

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ও খেলাফত মজলিসের আন্তদলীয় সংলাপে ৮ দফা ঐকমত্য ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামীলীগের বিচার করতে হবে

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ও খেলাফত মজলিসের আন্তদলীয় সংলাপে ৮ দফা ঐকমত্য ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামীলীগের বিচার করতে হবে ঢাকা, ২০ এপ্রিল ২০২৫: অদ্য ২০ এপ্রিল খেলাফত মজলিস কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ও খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত দ্বি-দলীয় সংলাপে গৃহীত দাবীসমূহ: ১. ২৪’র জুলাই অভ্যূত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পারিবারকে পুনর্বাসন করতে হবে। ২. গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামীলীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামীলীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামীলীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যূত্থানকালীন সময়ের মত জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

9 মাস আগে

অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে নীলফামারীর জনসভায় ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বর্ষা মওসুম আসলেই তিস্তাপারের মানুষ এই বলে আতঙ্কে থাকেন, কখন জানি ওপারের বন্যা এসে তাদের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। আমরা আর এই আতঙ্কে থাকতে চাই না। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই। এটা তিস্তাপারের মানুষের অধিকার। অবিলম্বে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশের প্রয়োজনে উন্নয়ন কর্মসূচি হাতে নিব, অবকাঠামো তৈরী করব। এতে কারো নাক গলানো কোনো সুযোগ নেই। আমরা তো কারোর ব্যাপারে নাক গলাই না। আমরা নিজেদের দেশ নিয়ে ভাবি ও চিন্তা করি।

9 মাস আগে

প্রধান উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ড গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ

ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশের বন্দর ও লজিস্টিক অবকাঠামো খাতে কৌশলগত বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এর আগে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত আলোচনায় ডিপি ওয়ার্ল্ডের প্রধান চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রস্তাবিত এই বিনিয়োগের লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম বন্দরের যানজট হ্রাস, কার্বন নির্গমন কমানো এবং বাংলাদেশের প্রধান সামুদ্রিক প্রবেশপথের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল