7 মাস আগে

অচিরেই দেশের সকল ইসলামী শক্তির মধ্যে সমঝোতা হতে যাচ্ছে ---অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের ইসলামিক প-িত ও আলেম-উলামা বুঝতে সক্ষম হয়েছেন যে, এবারের নির্বাচনে সকল ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনী ঐক্য থাকতে হবে। সেই লক্ষ্যে তারা কাজ করছেন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মধ্যে অচিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই ইসলামী শক্তির ধারাকে অক্ষুণœ রেখে সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের দেশপ্রেম, জাতিসত্তা, ইসলামী মূল্যবোধ, হাজারো শহীদদের আকাক্সক্ষা, প্রিয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা ফাঁসিতে ঝুলে শাহাদাতাদের পিয়ালা পান করলেন, যারা নতুন বাংলাদেশ দেখে যেতে পারেননি, তাদের স্বপ্ন পূরণের জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়-ই হচ্ছে তাদের ঋণ পরিশোধের একমাত্র উপায়। আসুন আমরা এই তারবিয়াতি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মান সকল দিক দিয়ে কাক্সিক্ষত লক্ষ্যে নিয়ে যাই এবং তৃণমূল সংগঠনকে মডেল সংগঠনে পরিণত করার সকল শর্ত পূরণের অঙ্গীকার করি।

8 মাস আগে

ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের নয়, সব পক্ষের দায়িত্ব”: আলী রীয়াজ

রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে অনুষ্ঠিত সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার দায়িত্ব কেবল কমিশনের নয়; এটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং অন্যান্য সামাজিক-রাজনৈতিক শক্তিরও দায়িত্ব। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইতোমধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। তবে কিছু বিষয়ে মতানৈক্য এখনও রয়ে গেছে। জামায়াত কিছু বিষয়ে নীতিনির্ধারকদের পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে এবং যেসব বিষয়ে পুনরায় আলোচনার সুযোগ রয়েছে, তা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

9 মাস আগে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের ১০ সদস্যের প্রতিনিধি, নেতৃত্বে ডা. তাহের

জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে আজ সকাল সাড়ে ১০টায় আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির জন্য চলতি বছরের ২০ মার্চ থেকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল