8 মাস আগে
জাতীয় ঐক্যমতের সরকার গঠন আমাদের টার্গেট: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় ঐক্যমতের সরকার গঠনই এখন বিএনপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বর্তমান সরকারকে আরও দৃঢ়ভাবে কাজ করতে হবে, কারণ দেশে ও বিদেশে বসে থাকা ফ্যাসিবাদী শক্তিগুলো গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যাতে দেশের সামনের নির্বাচন বানচাল করা যায়। তবে স্পষ্ট করে দেন, এই অন্তর্বর্তী সরকার বিএনপির আন্দোলনের ফসল এবং বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে।