7 মাস আগে
ড. ইউনূস ও তারেকের সাক্ষাৎ নিয়ে যা বললেন হাসনাত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখার কথা জানালেও, এই বৈঠকে নির্বাচনকে প্রাধান্য দিয়ে বিচার ও সংস্কারকে উপেক্ষা করা হয়েছে বলে সমালোচনা করেছেন। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।