8 মাস আগে
গাজীপুরে জমজমাট কোরবানির গরুর হাট, দাম ও নিরাপত্তায় সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতারা
ঈদুল আজহা সামনে রেখে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে কোরবানির গরুর হাটগুলোতে জমে উঠেছে কেনাবেচা। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়াসহ জেলার প্রায় ৮০টিরও বেশি অস্থায়ী হাটে দেশি গরু ও ছাগল নিয়ে ভিড় করছেন খামারি ও পাইকাররা।