6 মাস আগে

ফেনীতে বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, আশ্রয়কেন্দ্রে ছুটছেন মানুষ

ভারি বর্ষণ ও উজানের ঢলে ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাত দেড়টা পর্যন্ত নতুন নতুন এলাকা প্লাবিত হতে থাকে। বাঁধ ভেঙে যাওয়ার ফলে মুহূর্তেই লোকালয়ে পানি ঢুকে পড়ে। পরশুরাম উপজেলার জঙ্গলঘোনায় দুটি, অলকা গ্রামে তিনটি, শালধর এলাকায় একটি, গদানগর ও সাতকুচিয়ায় তিনটি এবং বেড়াবাড়িয়ায় একটি বাঁধ ভেঙেছে। ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর, দেড়পাড়া ও দৌলতপুরে চারটি স্থান ভেঙে গেছে। মধ্যম ধনীকুন্ডা এলাকার বাসিন্দা বিবি রহিমা জানান, সন্ধ্যার পর ঘরে পানি ঢুকতে শুরু করে। কিছু জিনিসপত্র নিয়ে ছাদে উঠে আশ্রয় নিই। গেল বছর সবকিছু পানিতে নষ্ট হয়েছিল। এবারও একই দুর্ভোগ। রফিকুল ইসলাম নামের এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে বল্লামুখা বাঁধ সময়মতো মেরামত হয়নি। প্রতিবছরই কিছু মানুষের দায়সারা কাজের কারণে হাজারো মানুষ ভোগে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানান, ভাঙনের কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মানুষজন এখনও আশ্রয় কেন্দ্রে আসতে চাইছে না। মাঠপর্যায়ে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

6 মাস আগে

নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইলন মাস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি এ কথা জানান। তার ভাষায়, এই দল ‘আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে’ এসেছে। এর আগে, শুক্রবার এক্সে একটি জনমত জরিপ চালান মাস্ক। সেখানে অনুসারীদের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল দরকার কি না। পরদিন শনিবার তিনি ঘোষণা করেন, আজ ‘আমেরিকা পার্টি’র জন্ম হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। এর সঙ্গে তিনি যোগ করেন, ‘২:১ ব্যবধানে আপনারা নতুন রাজনৈতিক দল চেয়েছেন, আপনাদের তা দেওয়া হলো!’ মাস্কের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার বহুল প্রচারিত ‘বিগ অ্যান্ড বিউটিফুল’ কর ছাড় এবং ব্যয়বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন—যা মাস্কের তীব্র বিরোধিতার মুখে পড়ে।

6 মাস আগে

মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা যাবে: অ্যাটর্নি জেনারেল

টর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা যাবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। শনিবার (৫ জুলাই) তিনি এসব কথা বলেন। মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে। কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা যাবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। মব ইস্যু নিয়ে আসাদুজ্জামান বলেন, এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়। বরং, গত ১৭ বছরের ক্রোধ। তবে, এই ক্রোধ সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিস্ট ফিরে আসার আশঙ্কা নেই মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, আবু সাইদ কোন রাজনৈতিক দলের না। জুলাইয়ের শহীদরা কোন রাজনীতির কেউ না। তারা স্বৈরাচার আমলের ভুক্তভোগী হয়ে রাস্তায় নেমেছিল। তারা সবাই নাগরিক প্রতিনিধি।

6 মাস আগে

চীনা জে-১০ সি যুদ্ধবিমান পেল তেহরান, চ্যালেঞ্জের মুখে ইসরাইলের এফ-৩৫

ইরান ও মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আনার আভাস দিল এক নতুন খবর। ব্রিকস নিউজ-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাবি করেছে, চীনের জে-১০ সি যুদ্ধবিমানের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই যুদ্ধবিমান অ্যাডভান্সড এএইসিএসএ রাডার এবং পিএল-১৫ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। সামরিক বিশ্লেষকদের মতে, এই জে-১০ সি যুদ্ধবিমান ইসরাইলের এফ-৩৫ স্টিলথ জঙ্গি বিমানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ব্রিকস নিউজের তথ্য অনুযায়ী, এর ফলে পশ্চিম এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য ইরানের পক্ষে চলে যেতে পারে। অবশ্য প্রথম চালানে কয়টা বিমান ইরানকে দেওয়া হয়েছে তার উল্লেখ করা হয়নি। পাশাপাশি কয়টি চালান দেওয়া হবে তাও জানান হয়নি। এর আগে ইরানের জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ইরান চীনের কাছ থেকে মোট ৪০টি জে-১০ সি যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। প্রতিটি জে-১০ সি-এর দাম প্রায় ৪ কোটি মার্কিন ডলার হওয়ায় পুরো ৪০টি বিমানের সম্ভাব্য মোট মূল্য দাঁড়াবে প্রায় ১.৬ বিলিয়ন ডলার। তবে কেবল বিমান কেনার খরচই শেষ কথা নয়—দীর্ঘমেয়াদে এর রক্ষণাবেক্ষণ ব্যয় বিমানের মূল দামের প্রায় তিনগুণ হতে পারে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

6 মাস আগে

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দেশের মানুষ মুখিয়ে আছে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় এদেশের মানুষ মুখিয়ে আছে। আমরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না।’ তিনি বলেছেন, ‘বর্তমানে আমরা কিছু আলামত দেখতে পাচ্ছি। যারা এ ধরনের অপকর্মের জন্য চিন্তা করছেন তাদের জন্য স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে শতভাগ সফল করব, ইনশাআল্লাহ।’ শনিবার (৫ জুলাই) সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড ও পদুয়ারবাজার বিশ্বরোডে পৃথক দু’টি পথ সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘ জাতি এখানে কাউকে ছাড় দিবে না। আমরাও দিতে চাই না। এদেশের ছাত্র, যুবক ও শ্রমিক অতীতে যেমন নিজেদের বুকের রক্ত দিয়ে অধিকার কায়েমের জন্য লড়াই করেছে তারা আবারো শতভাগ সফলতার জন্য লড়াই চালিয়ে যাবে।’

6 মাস আগে

সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টি নেতা ডা: দিদার

গঠনের নীতি ও আদর্শকে ভালোবেসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার নেতা ডা: দিদারুল আলম। শুক্রবার (৪ জুলাই) সকালে সীতাকুণ্ড উপজেলা শাখার আয়োজনে প্রাক্তন ছাত্র দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। এ সময় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দিদারুল আলম ‎জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক। তিনি সীতাকুণ্ড কামিল মাদরাসা ও সরকারি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়দুল হকের নাতি ও বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। জামায়াতে যোগ দেয়ার বিষয়ে ডা: দিদারুল আলম বলেন, ‘আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড ভালো লাগায় আমি এখন জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। যতদিন বেঁচে থাকব ততদিন জামায়াতের সাথে থেকে ইসলামের খেদমত করব।’

6 মাস আগে

ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না : রিপন

ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের ফিরে আসার কোন সুযোগ নাই। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সারাদেশের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেফতার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দ্রুত সৃষ্টি করার দাবিতে’ প্রতীকী তারুণ্য সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ‘তৃণমূল নাগরিক আন্দোলন’। আসাদুজ্জামান রিপন বলেন, ‘জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে যাবে। বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ করা না করার বিষয় নয়। তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের ফিরে আসার কোন সুযোগ নাই।’

6 মাস আগে

গাজায় গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ৩০০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ৪৮ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকারি মিডিয়া অফিস। আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। বৃহস্পতিবার (৩ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৮১ জন আহত হয়েছে। ভোর থেকে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিতর্কিত ইসরাইল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) বিতরণ কেন্দ্রে ৩৩ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন। হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, দক্ষিণে আল-মাওয়াসিতে একটি তাঁবুতে ইসরাইলি বাহিনী হামলায় ১৩ জন নিহত হয়েছেন। গাজা শহরের পশ্চিমে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল মুস্তাফা হাফেজ স্কুলে হামলায় ১৬ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।

7 মাস আগে

ভারতের সাথে যুদ্ধে পাকিস্তান আল্লাহর অদৃশ্য সাহায্য পেয়েছে

পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, ইরান-ইসরাইল যুদ্ধবিরতির পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি এক্ষেত্রে পাক সেনাবাহিনীর প্রভাবও উল্লেখ করার মতো। বৃহস্পতিবার (৩ জুলাই) জিও নিউজ জানায়, রাজধানী ইসলামাবাদে মহররম মাস নিয়ে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করেছেন মহসিন নকভি। এ সময়ই তিনি এসব কথা বলেন। পাকিস্তানি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মহররমের সময় একতা ও শান্তির বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের ভূমিকা থাকা প্রয়োজন। পাশাপাশি আগামী ১৪ আগস্ট পাকিস্তানের বিজয় দিবস। এ উপলক্ষে ফয়সাল মসজিদে আলেমদের একত্রিত হয়ে নামাজ আদায়ের আহ্বান জানান পাকিস্তানি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া, ভারতের সাথে সংঘর্ষের সময় পাকিস্তান আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সাহায্য পেয়েছে বলে উল্লেখ করেন মহসিন নকভি। তিনি বলেন, ‘ভারত ১১টি মিসাইল ফায়ার করেছিল, কিন্তু সবই নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বাইরে পড়ে, পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি।’

7 মাস আগে

ট্রাম্প-নেতানিয়াহুকে কিনতে পারেন বহুবার, খামেনির সম্পদ কত?

গোটা মুসলিম উম্মাহ যখন নির্যাতনের ছায়ায় নতজানু, তখন ইরানের মিম্বার থেকে উচ্চারিত আয়াতুল্লাহ আলি খামেনির কণ্ঠে শোনা যায় প্রতিরোধের ধ্বনি। যেখানে আরব শাসকরা নীরব চুক্তিতে গাজার মুসলিমদের রক্ত বিক্রি করছে, সেখানে খামেনির ভাষণে দেখা মেলে কালো মেঘের ফাঁকে এক চিলতে আশার আলো। পশ্চিমা নেতাদের চক্ষুশূল হয়েও ১৯৮৯ সাল থেকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদে রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন বরাবরই স্বল্প ব্যয়, সরল ও ধর্মনিষ্ঠ জীবন যাপন করলেও ধন-সম্পত্তি নিছক কম নেই তার। যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বহুবার কিনতে পারেন এই নেতা। তাহলে ভাবুন কত সম্পদ রয়েছে তার হাতে। ব্যক্তিগত জীবনে নেই কোনো রাজকীয়তা, কিংবা অর্থের জৌলুস। আছে কেবল দায়িত্ববোধ, তাকওয়া ও আল্লাহর কাছে সমর্পণ। এমন সাদামাটা খামেনির জীবন হলেও, বাস্তবতা কিন্তু ভিন্ন। আল্লাহর দেওয়া অঢেল সম্পদের মালিক তিনি। শুধু তাই নয়, বিশ্বের শীর্ষ ধনী নেতাদেরও একজন তিনি। যার আঁচ পাওয়া যায় বিভিন্ন পশ্চিমা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে।

7 মাস আগে

ইরান দুর্বল হয়ে গেছে, যা চাইব তা-ই পাব : ট্রাম্প

মার্কিন বিমান হামলা এবং নিষেধাজ্ঞার কারণে ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। মার্কিন দাবির বিরুদ্ধে লড়াই করার মতো অবস্থানে দেশটি নেই। ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, যা খুশি তাই তেহরানের কাছ থেকে পাবেন। মঙ্গলবার (১ জুলাই) ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন। খবর ইরান ইন্টারন্যাশনালের। ট্রাম্প ফ্লোরিডায় সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে আমাদের অসাধারণ সাফল্য হয়েছে। তারা খুশি ছিল না, এত বোমাবর্ষণ হয়েছে যে, তারা ধ্বংস হয়ে গেছে। সেই জায়গাটি ধ্বংস হয়ে গেছে। কেউ সেখানে পৌঁছাতেও কয়েক বছর সময় লাগবে। তেহরানের সঙ্গে আমেরিকার পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, (সফল হামলার পরে) এটি কোনো অগ্রাধিকার নয়। কিন্তু আমরা ইরানের কাছ থেকে যা চাইব তা আমরা পাব।

7 মাস আগে

যেকোনো মূল্যে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে।’ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়া। ‘জুলাই ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে এ আলোচনা সভা করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

7 মাস আগে

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি নাহিদ ইসলামের

জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি এ দাবি জানান। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে এনসিপির আয়োজনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই- যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকেন হাজারো, লক্ষ মানুষ যারা রাজপথে নেমেছিলেন, তারা ঘরে ফিরে গেছেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে-প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র, জনতা, তরুণদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানাব। জুলাই গণহত্যার বিচার এখনো সম্পন্ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, আমাদের মধ্যে হতাশা রয়েছে। আমরা এখনো বিচার সম্পন্ন দেখতে পাইনি। আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের যে সংস্কার সেটিও সম্পূর্ণরূপে দেখতে পাইনি।

7 মাস আগে

সরকার বদল হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি ঘটেনি। সোমবার (৩০ জুন) মধ্যরাতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ডেইরি গেটে পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। সেখানে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী তরুণদের সঙ্গে স্লোগানে কণ্ঠও মেলান তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের এক দফা কেবলমাত্র কোনো দলের ক্ষমতার বদল ছিল না, বরং তা ছিল একটি সামগ্রিক পরিবর্তনের সংগ্রাম। কিন্তু সেই চাওয়ার কিছুই আজও বাস্তবায়ন হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। যদি আওয়ামী লীগের পতনই আমাদের একমাত্র লক্ষ্য হতো, তাহলে আজ হতাশ হওয়ার কিছু থাকতো না। কিন্তু আমরা এর চেয়ে অনেক বড় কিছু চেয়েছিলাম- ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সমাপ্তি।

7 মাস আগে

ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে

ভোটার তালিকা আইন সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটার তালিকা সংক্রান্ত বিদ্যমান আইনের পরিবর্তন আনার জন্য আমরা একটি প্রস্তাব করেছি। সেখানে আমরা বলেছি, কমিশন যৌক্তিক বিবেচনায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য যে সময়টা মনে করবেন, তা কমিশন সভায় ঠিক করবেন। অর্থাৎ নির্বাচনে কারা ভোট দেবেন বা ভোটার তালিকা করার সময়সীমা যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে কমিশন।’ সচিব বলেন, ‘ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার এই যৌক্তিক বিবেচনাটা কিসের ভিত্তিতে হবে, এটা কমিশন সিদ্ধান্ত নেবেন।’ তিনি বলেন, ‘সীমানা পুনঃনির্ধারণ সম্পর্কিত কার্যক্রম চলমান রয়েছে। ৭৬টি সংসদীয় আসন রিলেটেড। যেটা আমাদের কাছে যৌক্তিক মনে হবে সেটাই করা হবে। এখনো এটা চূড়ান্ত হয়নি, পর্যালোচনা পর্যায়ে রয়েছে।’

7 মাস আগে

উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ২৫০০ ফিট ওপরে ওঠানোর পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে আসার সিদ্ধান্ত নেয়। শুক্রবার (২৭ জুন) সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই, প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

7 মাস আগে

চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা

চাঁদপুরে সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদের বিরুদ্ধে। সহকারী শিক্ষক কাশেমের সহযোগিতায় প্রায় এক টন সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েন তারা। মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বুধবার (২৫ জুন) রাতে প্রধান শিক্ষক বশির আহমেদ ও সহকারী শিক্ষক কাশেম বিদ্যালয়ের পুরোনো সরকারি বই হকারের কাছে বিক্রির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটকে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বশির আহমেদ ও কাশেম স্যার নিজেই হকারকে কল করেন। পরে সেই হকার এসে ২০০-২৫০ কেজি বই মাপেন। সব মিলিয়ে প্রায় ৩ টনের মতো বই সেখানে প্রস্তুত ছিল।

7 মাস আগে

‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত নতুন সহায়তা ব্যবস্থা চালুর এক মাস পেরোতে না পেরোতেই ফিলিস্তিনিদের জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে জীবন হাতে নিয়ে রাস্তায় নামার বিষয়টি নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। গাজার মানুষ যখন ক্ষুধার তাড়নায় খাবার বিতরণ কেন্দ্রে যাচ্ছেন, তখন সেখানকার পরিস্থিতি পরিণত হচ্ছে প্রাণঘাতী সহিংসতায়। এর বেশিভাগই হচ্ছে গাজার দক্ষিণাঞ্চলে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঠিকাদারদের পরিচালিত এবং কাছাকাছি ইসরাইলি সেনাবাহিনীর পাহারায় থাকা এই বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, জাতিসঙ্ঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা উত্তর গাজায় সীমিত পরিমাণ খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যে ট্রাকগুলো আটা বা অন্যান্য সামগ্রী নিয়ে প্রবেশ করছে, তা ঢোকার কয়েক মিনিটের মধ্যেই হাহাকাররত মানুষের ভিড়ে লুট হয়ে যাচ্ছে। জাতিসঙ্ঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক সংস্থা বা ওসিএইচএর মুখপাত্র ইয়েন্স লারকে এই নতুন সহায়তা বিতরণ কেন্দ্রগুলোকে ‘মৃত্যুকূপ’ আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা। আমরা যা-ই আনি, সাথে সাথেই মানুষ লুটে নিচ্ছে। এতটাই তাদের নিরাশার মাত্রা।’ নতুন সহায়তা ব্যবস্থা পরিচালনা করছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ। দক্ষিণ গাজায় হাতে গোনা কয়েকটি বিতরণ কেন্দ্র চালু রয়েছে। মার্চ থেকে মে পর্যন্ত তিন মাস ইসরাইল গাজায় কোনো সাহায্য পৌঁছাতে দেয়নি। গত ১৯ মে থেকে কিছুটা শিথিলতা এলে নতুন এই ব্যবস্থা চালু হয়।

7 মাস আগে

পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেছেন, যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরাইলের, তবে সেই সুযোগ তারা পাননি। বৃহস্পতিবার (২৬ জুন) ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাৎজ এ কথা জানান। তিনি বলেন, আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কার্যকরী সুযোগ ছিল না। সাক্ষাৎকারে আরও প্রশ্ন করা হয়, এমন একটি হামলার জন্য কি যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল? এর জবাবে কাৎজ বলেন, ‘এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না।’

7 মাস আগে

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়। পরে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে গত ২৩ জুন নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে বুধবার রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। সাবেক তিন সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ গত ২২ জুন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ‘পালন না করে’ উল্টো ‘ভয়-ভীতি দেখিয়ে’ জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে মামলা করে বিএনপি। পরবর্তীতে গত ২৫ জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। মামলায় ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে এই মামলায়।

7 মাস আগে

ইরানে ফের হামলার চেষ্টা, ইসরায়েলি ড্রোন ভূপাতিত

যুদ্ধবিরতির মধ্যে ইরানে ফের হামলার চেষ্টা হয়েছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ড্রোনকে আঘাত হানার আগেই শনাক্ত করতে সমর্থ হয়। খবর মিডল ইস্ট আইয়ের। মঙ্গলবার (২৪ জুন) গভীর রাতে ওই ঘটনা ঘটে। ইরানের সামরিক কমান্ড জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি ড্রোন তার আকাশসীমা “লঙ্ঘন” করছে। যদি তা চলতে থাকে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের বিরুদ্ধে খুবই খারাপভাবে প্রতিক্রিয়া দেখানো হবে। গভীর রাতে ঘটনা সম্পর্কে কর্মকর্তারা জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তরাঞ্চলীয় শহর রাশতের উপরে আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে। সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনো শত্রু আঘাত করতে এলে চরম মূল্য পেতে হবে ।

7 মাস আগে

জালিয়াতির মামলায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি গ্রেফতার

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২২ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাত সোয়া ১টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। মনিরুল মওলার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। সেই মামলায় তাকে রাত সোয়া ১২টার দিকে বসুন্ধরায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেফতারের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

7 মাস আগে

ইসরাইলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে: খামেনি

সরাইলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে ওয়াশিংটনের হামলার পর এই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। এক্স পোস্টে খামেনি বলেন, ‘ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে; তাকে শাস্তি দিতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে; এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।’ পোস্টটিতে জ্বলন্ত ভবনের পটভূমিতে ডেভিডের তারকা ধারণ করে একটি জ্বলন্ত খুলির ছবিও ছিল। গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

7 মাস আগে

উপদেষ্টা পরিষদে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

নতুন অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাজেট অনুমোদন পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাজেট অনুমোদন হয়েছে। বাজেটের অঙ্ক পরিবর্তন হবে না। আমরা কোনো মেগাপ্রকল্প নিচ্ছি না। পাশাপাশি, পুরোনো অনেক প্রকল্প বাদ দিয়ে দিয়েছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) টাকা মোটামুটি একটা বাস্তব পর্যয়ে নিয়ে এসেছি।’ তিনি বলেন, ‘আগে বাজেট নিয়ে যা লেখালেখা হয়েছে, তার মধ্যে তিনটি বিষয়ে পরিবর্তন এসেছে। একটা হচ্ছে, সামাজিক নিরাপত্তা খাতে ৮১ হাজার ২৯৭ কোটি টাকা ছিল, সেটা পরিবর্তন করে ৯১ হাজার ২৯৭ কোটি টাকা করা হয়েছে। ১০ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।’

7 মাস আগে

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠক

জাপানের ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠক অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়। আজ রবিবার (২২ জুন) সকাল ১০টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি তিনি বাকস্বাধীনতা ও ধর্মীয় অধিকার সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের স্বৈরশাসনামলে রাজনৈতিক নিপীড়ন বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার বিবরণ তুলে ধরে তিনি বলেন, মূলত পতিত আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনের নামে প্রহসনের দৃশ্য তুলে ধরেন। জাপানের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচনকে ‘মধ্য রাতের নির্বাচন’ বলে যে মন্তব্য করেছিলেন, তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

7 মাস আগে

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে: ট্রাম্প

রানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে। রোববার (২২ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প লেখেন, আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে। তিনি আরও দাবি করেন, ফোর্দো স্থাপনায় ‘পূর্ণ শক্তির বোমা হামলা’ চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান এখন যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছে।

7 মাস আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ ১০ জেলায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। শনিবার (২১ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

7 মাস আগে

দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান

শুক্রবার (২০ জুন) রাজধানী উত্তরার স্থানীয় একটি মিলনায়তনে উত্তরা মডেল থানা জামায়াত আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির অ্যাডভোকেট মো: ইব্রাহিম খলিল সভাপতিত্বে ও সেক্রেটারি বদিউজ্জামানের সঞ্চালনায় সমাবেশে দারসুল কোরআন পেশ করেন মাওলানা ড. কামরুল হাসান শাহীন। বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ঢাকা-১৮ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, থানার নায়েবে আমির হারুনুর রশীদ তারেক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমান প্রমুখ। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সংগঠনের প্রাণ হচ্ছে ইউনিট। তাই কেন্দ্রীয় সংগঠনকে মজবুত ও গতিশীল করতে হলে দেশের সকল ইউনিটকে নতুন আঙ্গিতে ঢেলে সাজাতে হবে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারে দ্বারে ইসলামের বার্তা পৌঁছাতে ইউনিটের প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে দাওয়াতি কার্যক্রমের পরিধি বৃদ্ধির কোনো বিকল্প নেই।’

7 মাস আগে

রিমান্ডে সালমান, নতুন মামলায় গ্রেফতার আনিসুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকার আশুলিয়া থানায় ব্যবসায়ী মো: শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন। আজ তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড এবং আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এসব আদেশ দেন।

7 মাস আগে

ইসরাইল-ইরান সংঘাতে মার্কিন সম্পৃক্ততা, হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ

ইসরাইল ও ইরানের সংঘাতে মার্কিন সম্পৃক্ততার বিরোধিতা করে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ চলছে। ট্রাম্প প্রশাসন এই সংঘাতে আরো গভীরভাবে জড়িয়ে পড়ছে বলে বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা। তারা দাবি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন যেন এই সংঘাতে আর জড়িত না হয়। বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এর আগে, বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে। খুব সাধারণ দুটি শব্দ- নিঃশর্ত আত্মসমর্পণের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য খারাপ।

7 মাস আগে

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি : ইরান

বুধবার (১৮ জুন) রাতে আইআরজিসির বরাত দিয়ে এ খবর জানিয়েছে জর্ডানের সংবাদমাধ্যম রয়্যাল নিউজ। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা দীর্ঘ পরিসরের সেজ্জিল মিসাইল ব্যবহার করে ইসরায়েলের ১২টি মিসাইল ধ্বংস করেছে। এছাড়া এই অভিযানে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। আইআরজিসি আরও বলছে— ‘ইসরায়েলের আকাশ শূন্য’ করে দেওয়া হয়েছে তাদের মিসাইল ও ড্রোনের পথ খোলা রাখতে। তাদের বিবৃতি অনুযায়ী মিসাইল ও ড্রোন মিলিয়ে ‘স্মার্ট’ ও ‘নির্ভুল’ হামলা চালানো হয়েছে ইসরায়েলের সামরিক কেন্দ্র, বিমানঘাঁটি ও ডিফেন্স অবকাঠামোতে। হামলার পর আইআরজিসি ঘোষণা করেছে, ‘ইসরায়েলের প্রতি আমাদের মিসাইল আক্রমণ লক্ষ্যভিত্তিক ও অব্যাহত থাকবে’ এবং ‘জায়নিস্টদের নরকের দরজা খুলে দেওয়া হয়েছে।’

7 মাস আগে

সরকার দক্ষিণ সিটির সেবায় বিঘ্ন ঘটাচ্ছে, অভিযোগ ইশরাকের

ধবার (১৮ জুন) নগর ভবনে কর্মচারী ও ‘আমরা ঢাকাবাসী’র চলমান আন্দোলনে অংশ নিয়ে ইশরাক এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, আন্দোলন চলমান থাকা অবস্থাতেও আমরা জরুরি সেবা চালু রেখেছি। কিন্তু সরকার থেকে‌ বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সিটি করপোরেশনের কর্মকর্তাদের কাজ করতে নিষেধ করেছেন বলে শুনতে পেরেছি। তিনি বলেন, গতকাল জানতে পেরেছি, স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যেন তারা জন্ম নিবন্ধন বা নাগরিক সনদে স্বাক্ষর না করেন। একটা ন্যাক্কারজনক কাজ করতে চাচ্ছে। তারা চাচ্ছে, সেবায় বিঘ্ন ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাতে।

7 মাস আগে

পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে আজ বুধবার (১৮ জুন) বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি তাৎপর্যপূর্ণ এবং অপ্রত্যাশিত কূটনৈতিক পদক্ষেপ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজেরও আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই মধ্যাহ্নভোজটি হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে অনুষ্ঠিত হবে এবং গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকবে। খবর ডনের। ইসলামাবাদ এই বৈঠকটিকে একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে। কারণ এর আগে চলতি মাসের শুরুতে ভারতের একটি প্রতিনিধি দল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছিল, যেটিকে ভারতীয় মিডিয়াতে বড় কূটনৈতিক অর্জন হিসেবে উপস্থাপন করা হয়। এখন মুনিরের হোয়াইট হাউস সফরকে পাকিস্তান একটি পাল্টা সাফল্য হিসেবে দেখাচ্ছে। এই বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন ভারত-পাকিস্তান সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ায় পারমাণবিক উত্তেজনা বেড়েছে। মুনির বর্তমানে পাঁচ দিনের একটি সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার পর এটি তার প্রথম মার্কিন সফর। গত মাসে তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো এই পাঁচ-তারকা পদে উন্নীত হন, যা ১৯৫৯ সালে আয়ুব খানের পর আর কেউ পাননি।

7 মাস আগে

ইসিতে নতুন দল নিবন্ধনের ৬৮ আবেদন, সময় শেষ রোববার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৬৮টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ৬৫টি দলের আবেদন প্রাথমিকভাবে যাচাই-বাছাই করেছে। যাতে ১৪টি দলের আবেদন বাতিল করা হয়েছে। বাকি দলগুলোর আবেদনের যাচাই এখনো চলমান। ইসি’র নির্ধারিত সময় অনুযায়ী, নিবন্ধনের আবেদন জমা দেয়ার শেষদিন রোববার। এর আগে গত ১০ই মার্চ এক গণবিজ্ঞপ্তিতে নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে ইসি। প্রথম দফায় ২০শে এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। ওই সময়সীমার মধ্যে ৬৫টি দল আবেদন করে। এরপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ৪৬টি দল সময় বাড়ানোর আবেদন জানালে কমিশন সময়সীমা ২২শে জুন পর্যন্ত বাড়ায়। বাড়ানো সময়ের মধ্যে এখন পর্যন্ত নতুন আরও ৩টি দল আবেদন করেছে। বাকি পাঁচদিনে এনসিপিসহ আরও কিছু নতুন রাজনৈতিক দল আবেদন করার কথা রয়েছে।

7 মাস আগে

ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে নতুন উদ্বেগে রাশিয়া

ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’-এর মাধ্যমে ইরানের ওপর ব্যাপক হামলায় রাশিয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। রুশ কর্মকর্তারা এ পরিস্থিতিকে “উদ্বেগজনক” ও “বিপজ্জনক” বলে মন্তব্য করলেও, শুরুতে রুশ সংবাদমাধ্যমগুলো এতে সম্ভাব্য কিছু সুফলের ইঙ্গিত দিয়েছিল। সম্ভাব্য সুফল যেগুলোর কথা রুশ মিডিয়ায় উঠে এসেছিল: * বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে রাশিয়ার অর্থনীতিতে লাভবান হওয়ার সম্ভাবনা। * ইসরায়েল-ইরান উত্তেজনায় ইউক্রেন যুদ্ধ থেকে বৈশ্বিক মনোযোগ সরে যাওয়া। * এই সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলে রাশিয়া নিজেকে একটি প্রধান শক্তি এবং শান্তিদূত হিসেবে তুলে ধরার সুযোগ পাবে। কিন্তু বাস্তবতা রাশিয়ার জন্য দিন দিন কঠিন হচ্ছে। রুশ রাজনৈতিক বিশ্লেষক আন্দ্রে কোরতুনভ পত্রিকায় লিখেছেন, “রাশিয়া ইসরায়েলের ব্যাপক হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। অথচ মাত্র পাঁচ মাস আগেই তেহরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছিল মস্কো।”

7 মাস আগে

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

7 মাস আগে

ঐকমত্য কমিশনের সংলাপ ‘বয়কট’ করলো জামায়াত

আজ বেলা ১১টার পরে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধিদল যোগ দেয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল এবং এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদল সংলাপে যোগ দিয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত কর্মকর্তা ফোনটি রিসিভ করেন। দলের নেতারা সংলাপে আসবেন কি না- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ওনার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। পরে তিনি বলেন, জামায়াত সংলাপে যোগ দিলে গণমাধ্যমকে জানানো হবে। জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র বলছে, আজকের বৈঠকে জামায়াত থাকবে না, বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে তারা বলছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ‘ইগনোর’ করা হয়েছে বলে দাবি করছে দলটি। প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবে না। কমিশনের পক্ষ থেকে দুই ঘণ্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে। জামায়াতের একটি সূত্র বলছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা সাধুবাদ জানিয়েছে। কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে, যা দৃষ্টিকটু। নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করে তারা।

7 মাস আগে

পুলিশ খুঁজে পায়নি হাসিনাকে, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুইজনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ জুন দিন ঠিক করেছেন আদালত। আরেক আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ মামলায় অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আজ। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (১৬ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সাড়ে ১৪০০ ছাত্র-জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উসকানি ও প্ররোচনায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

7 মাস আগে

পাচারের টাকা উদ্ধারে সরকার চাইলে আইনজীবী নিয়োগ: গভর্নর

চারের টাকা উদ্ধারে দেশ-বিদেশে মামলা করবে বাংলাদেশ, কী ধরনের মামলা করবে তার সিদ্ধান্ত নিবে আইনজীবীরা। সরকার চাইলে এখনই আইনজীবী নিয়োগ করতে পারে। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সাংবাদিকদের এসব কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, পাচারের টাকা উদ্ধার ধাপে ধাপে এগোতে হবে। চূড়ান্ত রায় না পেলে সম্পদ উদ্ধার করা যাবে না। তাই যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ করে কোর্টে দেওয়ার জন্য তৈরি করতে হবে। বিচারক প্রক্রিয়ায় এসব সম্পদ যাতে আদায় করতে পারি। কোর্ট সিদ্ধান্ত নিবে আমরা যেটা দাবি করছি, তা সঠিক কী-না। আরেকটি পদ্ধতি আদায় করা যায়, তা হলো এডিআর (সমঝোতা) পদ্ধতি। সেখানেও একটা প্রক্রিয়া আছে, তাতে আইনজীবীরা আলোচনা করবে।

7 মাস আগে

হরমুজ প্রণালী বন্ধের হুমকি ইরানের, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা

ইসরাইলের সাথে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির রক্ষণশীল সংসদ সদস্য ইসমাইল কসারি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা আইআরআইএনএন। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথগুলোর একটি হলো হরমুজ প্রণালী। এটি পারস্য উপসাগরের একমাত্র সামুদ্রিক প্রবেশপথ, একদিকে ইরান আর অপরদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এ প্রণালী পারস্য উপসাগরকে গালফ অফ ওমান এবং ভারত মহাসাগরের সাথে যুক্ত করে। প্রশ্ন উঠেছে, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বজুড়ে এর প্রভাব কী হবে? কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, প্রতিদিন বিশ্বের মোট খরচ হওয়া তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। প্রণালীর সংকীর্ণতম স্থান মাত্র ৩৩ কিলোমিটার প্রশস্ত, কিন্তু পানিপথের জাহাজ চলাচলের পথগুলো আরো সংকীর্ণ। ফলে এটি আক্রমণ ও বন্ধ হওয়ার হুমকির ঝুঁকিতে থাকে। আল জাজিরা বলছে, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়বে আশঙ্কাজনকভাবে। এছাড়াও যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার ঝুঁকিও তৈরি করবে।

7 মাস আগে

যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়ার আহ্বান ইসরাইলের

ইরানের পারমাণবিক কর্মসূচির নির্মূলের জন্য দেশটির বিরুদ্ধে যুদ্ধে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইসরাইলি সরকার। দুই ইসরাইলি কর্মকর্তার মতে, ইরানে হামলার পর গত ৪৮ ঘণ্টায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংসে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে আহ্বান জানিয়েছে ইসরাইল। রোববার (১৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের অন্যতম পারমাণবিক স্থাপনা ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ভূগর্ভস্থ হওয়ায় সাধারণ বোমা দিয়ে তা ধ্বংস করা সম্ভব নয়। এটি ধ্বংস করতে প্রয়োজন বাঙ্কার বাস্টার বোমা ও ভারী বোমারু বিমানের, যা ইসরাইলের কাছে নেই। তবে যুক্তরাষ্ট্রের কাছে এমন সরঞ্জাম রয়েছে, সেই সাথে তা ইরানের কাছাকাছি অবস্থানেও রয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ইসরাইলের অভিযান থেকে নিজেকে দূরে রেখেছে। বরং ইরান যদি ইসরাইলের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়, তবে সেটিকে যুক্তরাষ্ট্র ‘অবৈধ’ হিসেবে গণ্য করবে। যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে মাত্র একটি স্থাপনাতেও হামলা চালায়, তাহলেও তা দেশটিকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলবে। তবে ইসরাইলের অভিযান শেষ হওয়ার পরেও যদি ফরদো সক্রিয় থাকে, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করার লক্ষ্যে ব্যর্থ হবে ইসরাইল।

7 মাস আগে

শিক্ষক নিয়োগে বড় সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার (১৬ জুন) প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবেদন গ্রহণ শুরু হবে ২২ জুন থেকে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং কোনো টেকনিক্যাল সমস্যা না হলে নির্ধারিত দিনেই এটি প্রকাশ পাবে। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩৫ বছরের বেশি বয়সী শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন না। একইসঙ্গে যাদের নিবন্ধন সনদের মেয়াদ তিন বছরের বেশি, তারাও আবেদন করতে পারবেন না। এনটিআরসিএ সচিব এএমএম রিজওয়ানুল হক জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই।

7 মাস আগে

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক চলছে

যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হয়েছেন। লন্ডনের স্থানীয় সময় (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে বের হন তারেক রহমান। দুপুর ২টায় তিনি হোটেলে প্রবেশ করেন। সেখানে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসেন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের বরাত দিয়ে এ তথ্য জানান মিডিয়া সেলের সদস্য শায়েরুল কবির খান।

7 মাস আগে

"বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলার অর্থ সম্পাদক মাহমুদ'র ওপর সন্ত্রাসী হামালা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলার অর্থ সম্পাদক মাহমুদ'র উপর সন্ত্রাসী হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা অর্থ সম্পাদক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাহফুজুর রহমান আকন্দ'র সহ স্থানীয় আতিক হাসান, জাহাঙ্গীর শেখ, জুবায়ের, মাসুদ, আল মামুন, শাহিন শেখ, জিয়া সহ কয়েকজনের উপর গত ০৮ জুন রবিবার রাতে রামপালের গিলাতলা বাজার থেকে বাঁশতলী (বাড়ি ফেরার) পথে বিএনপি ও সাবেক আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

7 মাস আগে

দিল্লিতে তীব্র দাবদাহ, রেড অ্যালার্ট জারি

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার (১১ জুন) দেশটির আবহাওয়া অধিদফতর (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে। দিল্লির বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০.৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও হিট ইনডেক্স বা তাপমাত্রা ও আর্দ্রতার সম্মিলিত প্রভাব ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। রাজধানীতে পারদ চড়লেও উত্তর-পশ্চিম ভারতে অবশ্য কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে আইএমডি। সংস্থাটির মতে, ১৪ জুন থেকে ওই এলাকায় তাপমাত্রা কমতে পারে। যদিও পশ্চিম রাজস্থান ও আশপাশের এলাকাগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তবুও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত সর্বশেষ বুলেটিনে আইএমডি জানায়, ‘পূর্ব ভারতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরবর্তী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং এরপর থেকে তাপমাত্রা স্থিতিশীল থাকবে।’

7 মাস আগে

তারেক রহমান চাইলেই দেশে আসতে পারেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাঁধা নেই, তারেক রহমান বাংলাদেশের নাগরিক, তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন।’ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন নিয়ে তিনি বলেন, ‘ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে, তারা প্রোপার চ্যানেলে (সঠিকভাবে) আসছে না, অমানবিকভাবে তাদের ঠেলে দেয়া হচ্ছে।’ ‘বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে’ বলে দাবি করে শিগগিরই পুশইন বন্ধ হবে বলে তিনি আশা করছেন। এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা: নাজমুল করিম খান, গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক প্রমুখ। এর আগে মঙ্গলবার (১০ জুন) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরে আসবেন। তিনি অবশ্যই ফিরে আসবেন।’

7 মাস আগে

বিশ্বব্যাংকের প্রতিবেদন : রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৩.৩ শতাংশ

বিশ্বব্যাংক জানিয়েছে, গত দুই দশকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির সূচকে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাবে বাংলাদেশ। এখানে বিনিয়োগও এখন এক দশকের মধ্যে সর্বনিম্ন। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস হচ্ছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে। তবে আগামী দুই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে ৪ দশমিক ৯ শতাংশ ও ২০২৬-২৭ অর্থবছরে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হবে। মঙ্গলবার (১০ জুন) বিশ্বব্যাংকের প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ বা ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা ও কাঁচামাল তথা মূলধনি পণ্যের আমদানি খরচ বেড়ে যাওয়াকে এদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে বেসরকারি বিনিয়োগে বাধা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে এর আগে সর্বশেষ ২০১৯–২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৩ শতাংশের নিচে নেমেছিল। তখন জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছিল ৩ দশমিক ৪ শতাংশ। এর মূল কারণ ছিল কোভিড–১৯ মহামারির প্রকোপ। সেই অস্বাভাবিক অর্থবছরটি বাদ দিলে কম প্রবৃদ্ধি হয়েছিল ২০০১–০২ অর্থবছর, ৩ দশমিক ৮ শতাংশ। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, মূলধনি পণ্যের আমদানি হ্রাস পাওয়ায় বাংলাদেশের শিল্পোৎপাদনে ধীরগতি দেখা দিয়েছে। মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। কয়েক দফা সুদের হার বাড়ানো হলেও মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার নিচে নেমে আসেনি। বহুজাতিক সংস্থাটির মতে, বিশ্বজুড়ে নীতিগত অনিশ্চয়তা বাড়লেও বাংলাদেশে বিনিয়োগের প্রবাহ আবারও জোরালো হতে পারে। তবে এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা ও ব্যবসাবান্ধব সংস্কার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নকে অন্যতম শর্ত হিসেবে দেখছে বিশ্বব্যাংক।

7 মাস আগে

পাচারকৃত অর্থ ফেরাতে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাজ্যের

ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের সভাপতি জনাথন রেনল্ডস আজ বুধবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা বন্ধুত্বপূর্ণ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য বৃদ্ধির কৌশল এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর উপায় অন্তর্ভুক্ত ছিল। রেনল্ডস বালাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস অর্থনৈতিক পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন, বিশেষ করে ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়গুলো।

7 মাস আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ২৮৮, বরিশালেই ২৬১ জন

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন আক্রান্ত বরিশাল বিভাগে। এ সময়ের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আজ বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন রয়েছেন।

7 মাস আগে

বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না : রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। বাংলাদেশের মানুষ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা রাজা হব না, বাংলাদেশের মানুষকে আমরা প্রজা বানাবো না, আমরা হব দেশের মানুষের সেবক। বাংলাদেশের মানুষের খেদমত করাই হবে আমাদের উদ্দেশ্য।’ মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতের এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

7 মাস আগে

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর যাত্রাবাড়ি থানায় ও গোপালগঞ্জে তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, শাহাবুদ্দিন আজমকে আটকের সময় তার সাথে স্ত্রীও ছিলেন। তবে স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে গত ৫ জুন একই সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে গ্রেফতার করে পুলিশ।

7 মাস আগে

মামলা বাণিজ্যে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মামলা বাণিজ্যে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, পুলিশের সংস্কার কন্টিনিউয়াস হচ্ছে। থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) পুলিশ নিতে চায় না, তাই পাইলট প্রকল্প নেওয়া হয়েছে—যেখানে প্রার্থীরা জিডি ও মামলা অনলাইনে করতে পারবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ মঙ্গলবার (১০ জুন) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল খানসহ সহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

7 মাস আগে

করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা জারি

ভারতসহ পাশের কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, অমিক্রণের নতুন সাব ভেরিয়েন্ট এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ ও এনবি ১.৮.১-এর সংক্রমণ বিভিন্ন দেশে বাড়ছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি জোরদার করতে হবে।

7 মাস আগে

প্রবাসী আয়ে সেরা সৌদি, পরের স্থানে আমিরাত-যুক্তরাজ্য

গত এপ্রিলের মতো বিদায়ী মে মাসেও বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোয় শীর্ষে ওঠে এসেছে সৌদি আরব। যদিও এর আগের তিন মাসে (জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ) প্রবাসী আয় পাঠানোয় শীর্ষ অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। বিদায়ী মে মাসে সৌদি আরবের পরে দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত। এরপরেই রয়েছে যুক্তরাজ্য (ইউকে)। প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পবিত্র ঈদুল আজহার কারণে দেশে প্রবাসী আয় এসেছিল ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। মাসের হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো গেল মাসে। যেখানে গত এপ্রিলে দেশে প্রবাসী আয় এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার। পবিত্র রমজান বা গত মার্চ মাসে প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছিল। মার্চে দেশে প্রবাসী আয় এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চে। বিদায়ী মে মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এরপর শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে— সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য (ইউকে), মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

7 মাস আগে

আজ চার দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে আজ সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তাকে মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হবে। এছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। গত বুধবার (৪ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সেখানে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যে টাকা পাচার করা হয়েছে, সেগুলো উদ্ধারের বিষয়েও আলোচনা হবে।

7 মাস আগে

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এতে দেশের ৮ অঞ্চলের ‍ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অপরদিকে আজ সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

7 মাস আগে

সকাল থেকে তীব্র গরম ঢাকায়, আরো বাড়ার আশঙ্কা

জধানী ঢাকায় সোমবার সকালে তীব্র গরম পড়েছে। দিনের বাকি সময় তাপমাত্রা আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। আর দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসাথে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানানো হয়েছে।

7 মাস আগে

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিয়েছে ইসরায়েল

ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’গাজায় ভিড়তে না দিয়ে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজটি ইতালি থেকে ত্রাণ নিয়ে আসছিল। খবর আলজাজিরা ও সিএনএন। এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘ম্যাডলিন’জাহাজটি আটক করা হয়েছে। ‘সেলফি ইয়ট’ও তথাকথিত ‘সেলিব্রিটিদের’নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যদের অভিযুক্ত করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, তারা ‘গণমাধ্যমকে প্ররোচনামূলক নাটক সাজিয়ে শুধু প্রচার পাওয়ার উদ্দেশে এই কাজ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে এফএফসিও। তারা বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছে তাদের জাহাজ থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। টেলিগ্রামে একটি ছবিও পোস্ট করা হয়েছে। সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকারকর্মীদের হাত ওপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে।

7 মাস আগে

দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল রোববার (৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি ঢাকায় অবতরণ করেন। আবদুল হামিদকে বহন করা ফ্লাইটটি (টিজি ৩৩৯) অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত পৌনে ৩টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন। কোনো প্রটোকল চাননি। রাত দেড়টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।

7 মাস আগে

লন্ডনে প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করেছেন টিউলিপ সিদ্দিক

প্রফেসর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে চান বৃটেনের সাবেক মন্ত্রী, পালিয়ে যাওয়া শেখ হাসিনার বোনঝি, শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। লন্ডন সফরকালে বাংলাদেশের নেতার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। আজ এই খবর দিয়েছে বৃটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান। দ্য গার্ডিয়ান লিখেছে, অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকাল থেকে টিউলিপ সিদ্দিকী যেসব সুযোগ-সুবিধা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে, তা নিয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে আলাপ করে ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে চান তিনি। মন্ত্রিত্ব থেকে তার পদত্যাগের পর বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে উত্থাপিত দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি এ অনুরোধ করেন। প্রতিবেদনটি লিখেছেন, দ্য গার্ডিয়ানের চিফ রিপোর্টার ড্যানিয়েল বোফি। ‘Tulip Siddiq requests meeting with Bangladeshi leader over corruption allegation’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি আজ ৮ জানুয়ারি বাংলাদেশ সময় ভোর ৫টায় পত্রিকাটির অনলাইন সংস্কারে আপলোড করা হয়। দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনটির অনুবাদ এখানে তুলে ধরা হলো। টিউলিপ, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, এবং যিনি গত সপ্তাহে অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হয়েছেন, তার বিরুদ্ধে ঢাকার কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে তিনি সাবেক সরকারের শাসনকাল থেকে সুবিধা পেয়েছেন। মিডিয়ায় একাধিক অভিযোগ প্রচারিত হয়েছে, যার মধ্যে একটি হলো -বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে সিদ্দিক বা তার মা ৭,২০০ বর্গফুটের একটি জমি ‘ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে’ পেয়েছেন। সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা এগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন। তিনি আরও দাবি করেছেন যে, এই অভিযোগ নিয়ে তাকে কখনোই কোনো কর্তৃপক্ষ যোগাযোগ করেনি।

7 মাস আগে

সৌদি আরব ৪৩৬ অবৈধ হজ এজেন্সি বন্ধ করেছে, গ্রেপ্তার ৪৬২

চলতি বছর সৌদি সরকারের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো পবিত্র হজ। এদিকে ভুয়া এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদিআরব সরকার। দেশটি এবার শত শত ভুয়া হজ ক্যাম্পেইন (এজেন্সি) বন্ধ করে দিয়েছে। এ ছাড়া এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪৩৬টি অবৈধ হজ ক্যাম্পেইন বন্ধ করা হয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে অন্তত ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ব্যক্তি ভুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক মুখপাত্র কর্নেল তালাল আল শালহুব জানান, হাজিদের নিরাপত্তা ও তাদের পবিত্র ধর্মীয় আচার পালনের সুব্যবস্থা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন অননুমোদিত ক্যাম্পেইন প্রচারকারী এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়া পবিত্র স্থানে প্রবেশে সহায়তাকারী। মন্ত্রণালয় আরও জানায়, হজ অনুমতি ছাড়া মক্কায় ১৯৭ জনকে পরিবহণের সঙ্গে জড়িত ৪৯টি আলাদা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১৮ প্রবাসী এবং ৩১ সৌদি নাগরিক রয়েছেন।

8 মাস আগে

যেসব ব্যাংকে আজ থেকে পাওয়া যাবে নতুন টাকা

তুন টাকার চাহিদা ঈদ এলেই বাড়ে । সে হিসেবে আসন্ন কুরবানির ঈদ সামনে রেখেও নতুন টাকা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। যা সোমবার থেকে মিলবে বাংলাদেশে ব্যাংকের শাখা অফিসের বাইরেও ১০টি ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকার ব্যাংক নোট পাওয়া যাবে আজ (সোমবার) থেকে। যা ১১টি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে যেসব ব্যাংকে নতুন টাকা মিলবে সেই ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, উত্তরা, ডাচ্-বাংলা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ও ব্র্যাক ব্যাংক। এসব ব্যাংকের লোকাল অফিসকে নতুন টাকা দেওয়া হয়েছে। যা সোমবার থেকে বিতরণ শুরু করবে ব্যাংকগুলো। তবে কোন ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে, তা নিজেরাই ঠিক করবে ব্যাংকগুলো।

8 মাস আগে

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ সোমবার জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। তথ্য বিবরণীতে জানানো হয়েছে যে পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে পূর্বনির্ধারিত বিকেল ৪টার পরিবর্তে বিকেল ৩টায় সম্প্রচারিত হবে। এছাড়াও, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছে। সূত্র অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতি ও প্রকৃত আয় কমার উদ্বেগ থাকা সত্ত্বেও মূল করনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। ব্যক্তিগত করদাতাদের জন্য বার্ষিক আয়করমুক্ত থাকার সীমা গত বছরের মতো তিন লাখ ৫০ হাজার টাকা থাকার সম্ভাবনা রয়েছে। মূল্যস্ফীতির কারণে এ সীমা বাড়ানোর দাবি থাকলেও তা বিবেচনা করা হয়নি। তবে, ব্যবসায় কর কিছুটা বাড়বে। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়; এমন কোম্পানিগুলোর করহার ২.৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ২৭.৫ শতাংশ করা হতে পারে। বার্ষিক ৩০ লাখ টাকার বেশি লেনদেন থাকা কোম্পানিগুলোর ন্যূনতম ট্যাক্স (কর) ০.৬ শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করা হতে পারে।

8 মাস আগে

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক আজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার (২ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হবে। রোববার (১ জুন) সিইসির একান্ত সচিব মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ফোন করে সোমবার দুপুর ১২টায় সাক্ষাতের সময় চেয়েছেন। সিইসি তাদের সময় দিয়েছেন, এবং চার থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিতে পারে। গত ১২ মার্চ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হয়। ১৪ মে শুনানি শেষ হয়, এবং ১ জুন রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়। এর আগে, জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করেছিল।

8 মাস আগে

মোদি বিরোধী আন্দোলনে উত্তাল ভারত: বলছে পাকিস্তান হামলা ছিল “চরম বিলাসিতা”

ভারতের টালমাটাল অর্থনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ পাকিস্তানে সামরিক অভিযান চালানোকে ‘চরম বিলাসিতা’ হিসেবে দেখছেন দেশটির বহু নাগরিক। কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশোধের নামে পাকিস্তানে হামলা চালান, যেখানে মূলত সাধারণ বেসামরিক নাগরিকরাই ক্ষতির শিকার হন। এই অভিযানে ভারতের আধুনিক রাফালসহ অন্তত ছয়টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয়। পাকিস্তানের পাল্টা প্রতিরোধে দেশটির প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২.৫ লাখ কোটি টাকার সমপরিমাণ। এই বিপুল ক্ষতির খবরে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছে তীব্র মোদি-বিরোধী ক্ষোভ ও বিক্ষোভ।

8 মাস আগে

কাতারের বিলাস বহুল বিমান ‘উপহার’, বিপাকে পড়ছেন ট্রাম্প?

কাতারের দেওয়া ৪০০ মিলিয়ন ডলারের বিমান গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে তীব্র রাজনৈতিক বিভাজনের মধ্যেও এ বিষয়ে নিজের পক্ষে অনেককে যুক্ত করতে পেরেছেন তিনি যেটাকে তার জন্য বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। তবে, হোয়াইট হাউজের জন্য অস্বস্তির বিষয় হলো, বিপক্ষেও বড় ঐক্য তৈরি হয়েছে। খবর বিবিসি বাংলার। কাতারের রাজপরিবারের কাছ থেকে বিলাসবহুল বিমান নেয়ার ইঙ্গিত দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টির অনেকেই ট্রাম্পের সমালোচনা করেছেন। এমনকি চুক্তিটি কার্যকর হওয়ার আগেই এ নিয়ে সমালোচনা করছেন তার অনেক কট্টর সমর্থকও। বড় মাপের ইনফ্লুয়েন্সাররাও এই পদক্ষেপকে ‘ঘুস’, দুর্নীতি কিংবা উচ্চ পর্যায়ের দুর্নীতির উদাহরণ হিসেবে বর্ণনা করছেন, যেখানে অতীতে ট্রাম্প নিজেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন বহুবার। কাতারের রাজপরিবার ৪০০ মিলিয়ন ডলার মূল্যের বিলাসবহুল বিমান, বোয়িং ৭৪৭-৮ মার্কিন প্রতিরক্ষা বিভাগকে দেয়ার পরিকল্পনা করেছে, যা প্রেসিডেন্টের বিমান ভ্রমণের আনুষ্ঠানিক মাধ্যম হিসেবে পরিচিত ‘এয়ার ফোর্স ওয়ান' বহরের অংশ হিসেবে ব্যবহৃত হবে।

8 মাস আগে

জনাব তারেক রহমান, আপনার চারদিকে শত্রু!

জনাব তারেক রহমান ,আপনার চারিদিকে শত্রু। দলের বড় বড় নেতারা শত্রু। বিভিন্ন বাহিনীতে শত্রু। প্রশাসনে বেশিরভাগ আপার মুরিদ। বর্তমান সরকারের সঙ্গে আপনার বড় নেতাদের অপ্রয়োজনীয় মতের অমিল, অসহযোগীতা, অপ্রয়োজনীয় হুমকি। আপনার দলে সবাই পদ আর ক্ষমতার পাগল, সবাই নিজেকে তারেক জিয়ার চেয়ে বড় মনে করে। সবাই আপনার সাথে বিশাল ভালবাসার অভিনয় করে একটা পদের জন্য, মন থেকে না। বিপদে পড়লে আপনার আগে ওরা সবাই নাই হয়ে যাবে। প্রতিটা মিটিংয়ে সভায়, সম্মেলনে, ইন্টারভিউতে আপনি লক্ষ করবেন, আপনার দলের বড় নেতাদের যেন আপনার নাম, আপনার বাবা মায়ের নাম নিতে কষ্ট হয়

8 মাস আগে

উত্তরার ১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম গ্রেফতার

ঢাকা (উত্তর), ০৮ মে ২০২৫ : ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক এমপি, অর্ধশত ছাত্র-জনতা হত্যার মাস্টারমাইন্ড, অস্ত্রদাতা হিসেবে অভিযুক্ত হাবিব হাসান এর ভাই নাদিম মাহমুদকে আজ বৃহস্পতিবার গভীর রাতে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নাদিমের বিরুদ্ধে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে গুলি চালিয়ে হত্যা করার একাধিক হত্যা মামলা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। এ ব্যাপারে তিনি বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে নাদিম মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনের নেতৃত্বে গ্রেফতার অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারের পর রাত দেড়টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃত নাদিম এর কাছ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা চালানো তার ভাই হাবিব হাসান, সোহেল, সাথিলসহ গণহত্যার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ আসামিদের ব্যাপারে ব্যাপক তথ্য পাওয়া যাবে। রিমান্ড চেয়ে আজকে তাকে বিজ্ঞ আদালত প্রেরণ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

8 মাস আগে

আল্লাহ জামায়াত নেতা এটিএম আজহারকে বাঁচিয়ে রেখেছেন: শিশির মনির

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ছিল সাজানো ও পূর্ব পরিকল্পিত। বিচারের নামে অবিচার করে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার লেখা ব্রোকেন ড্রিম বইয়ে এই সত্যটা উঠেছে। এটিএম আজহার প্রসঙ্গে শিশির মনির শুনানিতে বলেন, আরও সময় পেলে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসি কার্যকর করতেন। মহান আল্লাহ তায়ালা তাকে বাঁচিয়ে রেখেছেন। সময় তাকে বাঁচিয়ে রেখেছেন। অন্যায়ভাবে এটিএম আজহারে ফাঁসি কার্যকর করলে আমরা আদালতের সামনে আসতে পারতাম না। আপনাদের সামনে সুবিচার করার সুযোগ এসেছে। জামায়াতের শীর্ষ নেতাদের বিচারকে ঘিরে কীভাবে সাবেক সেনা কর্মকর্তা আমান আযমী, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে কীভাবে গুম করে আয়নাঘরে রাখা হয়েছিল তা তুলে ধরেন। আইনজীবী শিশির মনিরের আবেগঘন শুনানি চলাকালীন এজলাস কক্ষে পিনপতন নীরবতা বিরাজ করছিল।

8 মাস আগে

প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব : শাহবাজ শরিফ

ভারতের হামলা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে তিনি বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে- আমরা এই নিহতদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব।’ ভারত গত রাতে পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ‘ভুল করেছে’উল্লেখ করে তিনি বলেন, ‘এর মূল্য দিতে হবে তাদের’। তিনি বলেন ,‘ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু ভারত ভুলে গেছে যে এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে,। ভারতীয় বিমান ভূপাতিত করার দাবির প্রতি ইঙ্গিত করে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের বিমান বাহিনী প্রতিরক্ষা গড়ে তোলে এবং ‘আমাদের পক্ষ থেকে তাদের জবাব দেয়া হয়েছে’।

8 মাস আগে

সেনাবাহিনীকে পাল্টা হামলার পূর্ণ স্বাধীনতা দিলো পাকিস্তান

পাকিস্তান বলেছে, ভারতের হামলার জবাবে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার তাদের রয়েছে। আজ বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, ‘জাতিসঙঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেয়ার জন্য যেকোনো সময়, স্থান ও পদ্ধতিতে আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়েছে।’

8 মাস আগে

ইসরাইলে হামলার পর হুথিদের অভিনন্দন জানালেন ওমানের গ্র্যান্ড মুফতি

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তাদেরকে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খলিলি। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই। রোববার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আল-খলিলি বলেন, ‘আমরা সালাম জানাই বীর ইয়েমেনি যোদ্ধাদের, যারা সত্যের পক্ষে এবং অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। আল্লাহ তাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের এই মহান অর্জনের জন্য অভিনন্দন জানাই। তারা শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। আল্লাহ তাদের এমন বিধ্বংসী অস্ত্র উদ্ভাবনের ক্ষমতা দিয়েছেন, যা শত্রুদের হতবাক করে দিয়েছে।’

9 মাস আগে

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ও খেলাফত মজলিসের আন্তদলীয় সংলাপে ৮ দফা ঐকমত্য ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামীলীগের বিচার করতে হবে

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ও খেলাফত মজলিসের আন্তদলীয় সংলাপে ৮ দফা ঐকমত্য ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামীলীগের বিচার করতে হবে ঢাকা, ২০ এপ্রিল ২০২৫: অদ্য ২০ এপ্রিল খেলাফত মজলিস কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ও খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত দ্বি-দলীয় সংলাপে গৃহীত দাবীসমূহ: ১. ২৪’র জুলাই অভ্যূত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পারিবারকে পুনর্বাসন করতে হবে। ২. গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামীলীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামীলীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামীলীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যূত্থানকালীন সময়ের মত জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল